মালদা

গাজোলে তৃণমূল কংগ্রেসের প্রচারে, অঙ্কুশ-নুসরত জাহার রোড শো

মালদা জেলায় বেশ কয়েকটি এলাকায় রোড শো করার পর তৃণমূল কংগ্রেসের হয়ে এবার গাজোল ব্লকে রোড শো করল টলিউডের সেরা জুটি অঙ্কুশ ও নুসতার জাহান। এদিনের তাদের পাশে প্রচারে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সৌমিত্র রায়, তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাস সহ তৃণমূল প্রার্থী ও কর্মীরা। 

          এবিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জিত বিশ্বাস জানান, বাংলা চলচিত্র জগতের সেরা জুটি অঙ্কুশ-নুসরৎ। তারা মালদহের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোড শো করার পাশাপাশি এদিন গাজোলেও রোড শো করে তৃণমূলের হয়ে প্রচার করেন।